ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহার বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরী

rising sylhet
rising sylhet
October 11, 2026 4:56 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: মিজানুর রহমান শাহ্ চৌধুরী সাপাহার বাজারের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের দোয়া, আশীর্বাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সিলেটে মোটরসাইকেল দু র্ঘ ট না য় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ ত্যু

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তাঁদের প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।

ads

মিজানুর রহমান শাহ্ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাপাহার উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং সাপাহার সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর সমর্থন প্রত্যাশা করছেন।

সিলেটে কোন রোগে ঝরছে শিশুদের প্রাণ? একদিনেই মৃত্যু আরও ৩ শিশুর

তিনি জানান, জনগণের ভালোবাসা ও সহযোগিতা পেলে সাপাহার সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান।

গণসংযোগের মাধ্যমে তিনি এলাকাবাসীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাঁদের প্রত্যাশা জানার ওপর গুরুত্ব দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।