ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে শহরের মধ্যম পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শৈক্যচিং মার্মা জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের রিসোর্টে নিয়ে গত পাঁচ মাস ধরে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন এনসিপি নেতা। বিয়ের বিষয়ে কথা বলার সময় অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ে করবেন না বলে আপত্তি জানালে এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হলে একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। পরে ওই নারী ধর্ষণের অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, এনসিপি নেতার বিরুদ্ধে এক নারী ধর্ষণের মামলা দায়ের করে, সে মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠায়।