ঢাকাThursday , 12 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চুরির অ ভি যো গ এনে মাদরাসাশিক্ষার্থীকে বিবস্ত্র অবস্থায় মা র ধ র

rising sylhet
rising sylhet
November 12, 2026 4:28 pm
Link Copied!

ads

চুরির অভিযোগ এনে ১২ বছর বয়সী এক মাদরাসাশিক্ষার্থীকে বিবস্ত্র অবস্থায় মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি পথরেস্তোরাঁর উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে। এ বিযয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় ৯ নভেম্বর অভিযোগ করেছেন শিশুটির বাবা।

 

 

 

শিশুটির পরিবারের অভিযোগ, তাকে বেঁধে লাঠি দিয়ে পেটানো হয় এবং ছেড়ে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে তিনহাজার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়া হয়। অসুস্থ অবস্থায় শিশুটি হাসপাতালে চিকিৎসা নেয়।পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মারধরের সত্যতা পাওয়া গেছে।সোমবার (৯ নভেম্বর) উপজেলার তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর এলাকায় ‘চায়ের কাপে গল্প’ নামে পথরেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

 

 

 

 

শিশুটির বাবা শহিদুল ইসলামের অভিযোগ, রেস্তোরাঁর মালিক সড়কের দুপাশে আলোকসজ্জা করতে ছোট ছোট মরিচ বাতি টানায়। এই মরিচ বাতি ছেঁড়ার অভিযোগে ছেলেকে আটক করে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন মারধর করা হয়। একপর্যায়ে বিবস্ত্র করে চারজনে হাত-পা ধরে উল্টো অবস্থায় পেটায়। পরে ছেলেকে ছাড়িয়ে নিতে স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম তিন হাজার টাকা দেন।বাড়িতে নেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ads

 

 

 

 

 

ভুক্তভোগী শিশু খাদেমুল ইসলাম জানান, তিন বন্ধুর সঙ্গে সেখানে গেলে তাদের একজন বাতি ছিঁড়েছিল। অন্যরা পালিয়ে গেলেও তাকে ধরে মারধর করা হয়। পরে দোকানে নিয়ে বিবস্ত্র করে কয়েকজন মিলে লোহার রড দিয়ে পেটায়। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।স্থানীয় ব্যবসায়ী নুর ইসলাম বলেন, শিশুটিকে ছাড়িয়ে নিতে আলোচনার মাধ্যমে পাঁচ হাজার টাকা দাবি করা হলে তিনি তিন হাজার টাকা দেন। তখন পোশাক পরা থাকায় শরীরে আঘাতের চিহ্ন চোখে পড়েনি। পরে বাড়িতে নেওয়ার পর শরীরের বিভিন্ন স্থানে মারধরের দাগ দেখা যায়।তবে অভিযোগ অস্বীকার করেছেন পথরেস্তোরাঁর উদ্যোক্তা আল মামুন।

 

 

 

 

তার দাবি, শিশুটিকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে দেওয়া হয়েছে। শিশুটির বাবা নিজেই শাসন করতে মারধর শুরু করেছিলেন। পরে স্থানীয় ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করেন।ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটিকে মারধরের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। হাসপাতালে গিয়েও খোঁজ নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।