রাশিয়ার কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। তাইওয়ান ও জাপানের আকাশসীমায় রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) একই দিনে দুই দেশ এ তথ্য জানায়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দ্বীপটির পূর্ব উপকূল দিয়ে দুটি রুশ সামরিক বিমান উড়ে যায়। পরে সেগুলো তাইতুং অঞ্চলের দক্ষিণ দিক দিয়ে আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকা ছেড়ে যায়।অন্যদিকে, জাপানের সরকারি মুখপাত্র মিনোরু কিহারা জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফুকুওকার ওকিনোশিমা দ্বীপের কাছে দুটি রুশ বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ঘটনায় রাশিয়ার কাছে প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকানোর আহ্বান জানিয়েছে টোকিও।
জাপান প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা হিসেবে যুদ্ধবিমানও পাঠায়।জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত মানচিত্রে দেখা যায়, বিমান দুটি তাইওয়ানের পূর্ব উপকূল হয়ে প্রশান্ত মহাসাগরের দিকে গেছে। এদিকে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহে চীনের শেনঝেনে যাওয়ার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।সূত্র: রয়টার্স