ঢাকাWednesday , 18 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে হা ম লা র শিকার হয়েছেন পুলিশের এক পরিদর্শক

rising sylhet
rising sylhet
November 18, 2026 7:09 pm
Link Copied!

ads

হামলার শিকার হয়েছেন পুলিশের এক পরিদর্শক।গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিলের সামনে পড়ে হামলার শিকার হয়েছেন আবু আলম নামে পুলিশের এক পরিদর্শক। বিক্ষোভকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।আহত আবু আলম বরগুনা পুলিশ লাইনে কর্মরত। সেখান থেকে এসে তিনি কাশিয়ানীতে টহলের দায়িত্ব পালন করছিলেন।

ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে গেলে বিক্ষোভকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।