আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু প্রতিষ্ঠিত সংগঠন প্রভা সাহিত্য পরিষদ। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অনুষ্ঠানটি শুরু করা হয়।
প্রভাষক মিহির মোহন এর সভাপতিত্ব প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন সাংবাদিক হৃষীকেশ রায় শংকর। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন কবি পুলিন রায়,ড. শহীদুল ইসলাম, অমিতা বর্ধন,মাসুদা সিদ্দিকা রুহী, কবি শহীদুল ইসলাম লিটন, কবি ধ্রুব গৌতম, আবৃত্তি প্রশিক্ষক বিমল কর অধ্যক্ষ মো.নিয়াজ উদ্দিন,কবি পুলক কান্তি ধর, এড. সন্ধ্যা রাণী রায় প্রমুখ।প্রধান আলোচক ছিলেন কবি মুহিবুর রহমান কিরণ।
সভায় আধুনিক বাংলা কবিতা ও জীবনানন্দ দাশ এর স্মরণ ও মূল্যায়ন আলোচনা করা হয়।কবির সেরা কবিতা বনলতা সেন, আবার আসিব ফিরে, আট বছর আগের একদিন, আকাশলীনা, বাংলার মুখ আমি দেখিয়াছি, শঙ্খমালা বিভিন্ন কবিতার বিশ্লেষণে আলোকপাত করেন সকল আলোচক বৃন্দরা।
অনুষ্ঠানে মুক্তাক্ষরের একঝাঁক আবৃত্তি শিল্পী আবৃত্তি পরিবেশন করেন। কবি জীবনানন্দ দাশের সারা জাগানো কবিতায় কণ্ঠ দেন প্রিয়াশ্রী কর পিউ, হিমেল মাহমুদ, প্রান্ত দাস,নাহিদা নার্গিস নিনো,সাদমান সাকিব নাবিল ও তাহিয়া ইয়াসমিন মীম। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পপি ভৌমিক ও ফারুক হাসান সুজন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জিন্দাবাজার ব্লু ওয়াটারের ৮ম তলা ইমজাতে।