ঢাকাMonday , 23 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আটক এক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন এলাকাবাসী!

rising sylhet
rising sylhet
November 23, 2026 4:56 pm
Link Copied!

ads

 কানাইঘাটে আটক এক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন এলাকাবাসী। শেষ পর্যন্ত অভিযান থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে কানাইঘাট থানাপুলিশকে।রবিবার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে কানাইঘাট থানার সীমান্তবর্তী মুলাগুল বাজারে এ ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাগুল বাজারের একটি ফার্মেসিতে বসেছিলেন কানাইঘাট ছাত্রলীগের নেতা শাহিদ রানা।

 

 

 

 

এমন খবরে থানাপুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে হাতকড়া পরায়। সেখান থেকে নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা বাধা দেন।এক পর্যায়ে তারা পুলিশের হাত থেকে হাতকড়া পরানো অবস্থায় শাহিদ রানাকে ছিনিয়ে নেন।তবে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে শাহিদ রানাকে আটক করতে গিয়েছিল পুলিশ। কিন্তু স্থানীয়রা বাধা দিলে তাকে আটক করা সম্ভব হয়নি।

ads

 

 

 

তবে হাতকড়া পরানো অবস্থায় তাকে ছিনতাইয়ের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।