ঢাকাWednesday , 25 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে

rising sylhet
rising sylhet
November 25, 2026 8:29 pm
Link Copied!

ads

চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে ।রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা ও নির্যাতনের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

 

 

 

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা মজি ফকির ও তার বাড়ির ভাড়াটিয়া রোজী সরদারনি। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না।

 

 

 

এ ছাড়া মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে তাদের প্রত্যেককে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে কনা আক্তার নামে এক নারীকে দৌলতদিয়ায় নিয়ে আসেন রোজী সরদারনি। পরে তাকে মজি ফকিরের বাড়িতে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা হয়।এতে রাজি না হওয়ায় ওই বছরের ১৭ নভেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত বাঁশের লাঠি ও কাঠ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়।

ads

 

 

 

পরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।সুস্থ হওয়ার পর স্থানীয় একটি এনজিও ও এক সাংবাদিকের সহযোগিতায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন ভুক্তভোগী কনা আক্তার।আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা জানান, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ের মধ্য দিয়ে বাদী ন্যায়বিচার পেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।