ঢাকাWednesday , 25 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

rising sylhet
rising sylhet
January 25, 2023 4:14 pm
Link Copied!

ads

খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ খাগড়াছড়ি জেলা শাখা’র উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার ২৫ জানুয়ারী ২০২৩ সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শাপলা চত্বর হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদকর কে.এম ইসমাইল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম কিশোর ত্রিপুরা (তাতু)।

ads

 

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশকে উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিয়ে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করাই এ সরকারের একমাত্র লক্ষ্য।

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সহসাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা (জুয়েল), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য জুয়েল চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অংসা মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা প্রমুখ। এছাড়াও খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টিকো চাকমা, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।