ঢাকাFriday , 3 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট স্টেশন ক্লাবে যুক্তরাজ্য প্রবাসী ৩ জন সংবর্ধিত

rising sylhet
rising sylhet
February 3, 2023 9:30 pm
Link Copied!

ads

সিলেট স্টেশন ক্লাবে যুক্তরাজ্য প্রবাসী ৩ বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিত ব্যক্তিরা হচ্ছেন লন্ডন বরো অব ক্যামডেন যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রাক্তন মেয়র সিএলএলআর নাদিয়া শাহ, সাবেক সংসদ সদস্য মেহজাবীন খালেদ হোসেন, যুক্তরাজ্য বিচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদা ইসলাম। অনুষ্ঠানে তাদেরকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে ক্লাব প্রাঙ্গনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মঞ্জুর আহমদ চৌধুরী।
ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট, আব্দুল অদুদ চৌধুরী, মহবুব আহমদ চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উদ্দিন আহমদ চৌধুরী, সদস্য দেওয়ান গৌছ আলী সুলতান, সামুন মাহমুদ খান, মোহাম্মদ আতাউর রহমান, আবু মোহাম্মদ কয়েছ চৌধুরী।
পরিচালনা পর্ষদের কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা বিভাগ (পরিচালক) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, ব্যবস্থাপনা বিভাগ (পরিচালক) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, উন্নয়ন ও আবাসিক বিভাগ (পরিচালক) নেহাল মোহাম্মদ হাসনাইন, ক্রীড়া বিভাগ (পরিচালক) মুফতি এ এস শামীম আহমদ, বিনোদন বিভাগ (পরিচালক) কয়ছর আহমেদ ওরফে আব্দুল মুমিন, সাংস্কৃতিক বিভাগ (পরিচালক) তাহমিনুল ইসলাম খান এডভোকেট ও আপ্যায়ন বিভাগ (পরিচালক) মিসবাহ উদ্দিন চৌধুরী রূপন, ক্লাব সদস্য মনসুর আহমদ আজাদ, বিজিত চৌধুরী, হাজী মতিন। বিজ্ঞপ্তি

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।