ঢাকাMonday , 2 March 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার

rising sylhet
rising sylhet
March 2, 2026 1:35 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট মহানগর পুলিশ-এর ধারাবাহিক অভিযানে সিলেট নগরীতে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল থেকে রবিবার (১ মার্চ) বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

রবিবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজার এলাকার রঙমহল টাওয়ার সংলগ্ন একটি ড্রেনের ভেতরে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাপুলিশ ৭ জন পেশাদার ছিনতাইকারীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪টি ছুরি ও ছিনতাইয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাগবাড়ী এলাকার পিডিবি গেটের সামনে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে লালাদিঘীরপাড় এলাকা থেকে ১ জন এবং বন্দরবাজারের মহাজনপট্টি থেকে ২ জনকে আটক করা হয়। লালাদিঘীরপাড় থেকে আটক ব্যক্তির কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ads

রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মহাজনপট্টি এলাকায় আরেক অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

এছাড়া নগরীর কাষ্টঘর এলাকা থেকে এক ছিনতাইকারী ও কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে গোটাটিকর এলাকা থেকে আরও এক ছিনতাইকারীকে আটক করে শাহপরাণ থানাপুলিশ। তার কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।