রাইজিংসিলেট – ইউরোপে উচ্চশিক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলে এখনই আবেদন করার উপযুক্ত সময়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় পূর্ণ অর্থায়নের স্কলারশিপ দিচ্ছে রোমানিয়া সরকার। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াও আবাসন ও মাসিক ভাতা পাবেন। আবেদন করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২৬।
কোন কোন পর্যায়ে আবেদন করা যাবে
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে নিচের তিনটি পর্যায়ে আবেদন করা যাবে
স্নাতক (Bachelor’s)
স্নাতকোত্তর (Master’s)
পিএইচডি (PhD)
বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
স্কলারশিপে যা যা সুবিধা থাকবে
নির্বাচিত প্রার্থীরা পাবেন—
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
রেজিস্ট্রেশন ফি প্রদান
বিনামূল্যে থাকার ব্যবস্থা
মাসিক ভাতা (সব পর্যায়ের জন্য)
পড়াশোনার সময়কাল
স্নাতক: ৩–৬ বছর
স্নাতকোত্তর: ১.৫–২ বছর
পিএইচডি: ৩–৪ বছর
আবেদনের যোগ্যতা
ইউরোপীয় ইউনিয়নের বাইরে যেকোনো দেশের নাগরিক হতে হবে
রোমানিয়ার নাগরিক হওয়া যাবে না
স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর
পিএইচডির ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪৫ বছর
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় যেসব ডকুমেন্ট লাগবে—
একাডেমিক সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট
জন্মসনদ
পাসপোর্ট (বায়ো পেজসহ)
মেডিকেল সার্টিফিকেট
Europass ফরম্যাটে সিভি
পাসপোর্ট সাইজ ছবি
প্রয়োজন হলে ভাষা দক্ষতার সনদ
যেসব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
এই স্কলারশিপের মাধ্যমে রোমানিয়ার বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া যাবে, যেমন—
University of Bucharest
Bucharest University of Economic Studies
Babeș-Bolyai University
Alexandru Ioan Cuza University
West University of Timișoara
কীভাবে আবেদন করবেন
আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত নির্দেশনা ও আবেদন লিংক নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। https://scholarships.studyinromania.gov.ro/
গুরুত্বপূর্ণ সময়সীমা
আবেদন করার শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬