ঢাকাSaturday , 4 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

rising sylhet
rising sylhet
February 4, 2023 1:50 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সংলগ্ন মনিকপুরের আবুল বাশারের ভাড়াটিয়া মনির হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এ সময় আগুনে বসতঘরসহ ঘরের বিতরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ads

প্রত্যক্ষদর্শিরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে বসত ঘরটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে ২০ মিনিট চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুরো বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবু ইউসুফ বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আমরা আসার পূর্বেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।