ঢাকাMonday , 2 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অষ্টমশ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর বাড়ির সামনে ফেলে যাওয়া সেই দুই বন্ধু আটক

rising sylhet
rising sylhet
January 2, 2023 11:44 am
Link Copied!

ads

রাইজিংসিলেট- অষ্টমশ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর বাড়ির সামনে ফেলে যাওয়া সেই দুই বন্ধু আটক,রোববার রাতে রাজৈর উপজেলার কুন্ডুবাড়ি এলাকা থেকে দুই বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। এরআগে গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলা ও রাজৈর উপজেলার সীমান্তবর্তী এলাকা সাখারপাড়ে এ ঘটনা ঘটে।

এর আগে মাদারীপুরে দেখা করার কথা বলে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ জানুয়ারি) সকালে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন, রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর এলাকার এসকান্দার ফকিরের ছেলে শামীম ফকির ওরফে হাসান (২০) ও পাট্টু মোল্লার ছেলে ইমন মোল্লা ওরফে রাব্বি (১৬)। তারা দুজনেই ইজিবাইক চালক ও বন্ধু।

রাজৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ওই শিক্ষার্থীর সঙ্গে কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে পরিচয় হয় শামীম ফকির ওরফে হাসানের। শনিবার বিকেলে দেখা করার কথা বলে ওই ছাত্রীকে উপজেলার সাখারপাড় ব্রিজ এলাকায় ডেকে নিয়ে যায় হাসান। এসময় হাসানের সঙ্গে ছিল তার বন্ধু ইমন মোল্লা ওরফে রাব্বি। পরে ওই শিক্ষার্থীকে ব্রিজের পাশের এক জঙ্গলে তুলে নিয়ে ধর্ষণ করে দুই বন্ধু। এতে সে অসুস্থ হয়ে পড়ে।

ads

পরে দুই বন্ধু মেয়েটিকে তার বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে রাত সাড়ে ১১টার দিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাজৈর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওসি আরও ব‌লেন,তথ্যপ্রযুক্তির সাহায্যে ওই দুই আসামিকে রোববার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে সোমবার আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।