ঢাকাSunday , 4 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আল-হেলাল ইসলামী একাডেমিতে ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

rising sylhet
rising sylhet
October 4, 2026 5:08 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহারে আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৪ অক্টোবর) প্রতিষ্ঠানের প্রাথমিক শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম।

এ সময় অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

ads

শিক্ষার মূল উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো ফল করা নয় বরং জ্ঞান দক্ষতা ও নৈতিক গুণাবলি অর্জনের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠা। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রাথমিক শাখার ইনচার্জ মো: নবিবর রহমান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে নিয়মিত মূল্যায়ন ও উৎসাহ প্রদান গুরুত্বপূর্ণ। ফলাফল থেকে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হলে তাদের শিক্ষার মান আরও উন্নত হবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন শ্রেণির কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।