ঢাকাSunday , 5 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে ১ম খর্দ্দাপাড়া প্রিমিয়ার লীগের উদ্বোধন

rising sylhet
rising sylhet
February 5, 2023 10:33 pm
Link Copied!

ads

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম খর্দ্দাপাড়া গ্রামে ১ম খর্দ্দাপাড়া প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ২টায় পশ্চিম খর্দ্দাপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সালাহ উদ্দিন শিপার, ৯নং ওয়ার্ডের সদস্য মাহমুদুল হাসান বাচ্চু, মো. আব্দুল ছায়াদ, ১ম খর্দ্দাপাড়া প্রিমিয়ার লীগ কমিটির সভাপতি মিজানুর রহমান মিজান, ফেইথ এসোসিয়েটস এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুর রহমান, এনাম আহমদ, জামিল আহমদ, মাহফুজ আহমদ, ছদরুল আহমদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় মুম্বাই ইন্ডিয়ান্স ৩০ রানে ফেইথ সোলজার্সকে হারায় এবং দিনের ২য় খেলায় হাম্বল ইলেভেন ৩৬ রানে নবপুষ্প ক্রিকেট টিম হারিয়ে জয়লাভ করে। ১ম খেলায় ম্যাচ অব দ্যা ম্যাচের পুরস্কার জয়ী হন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক সাজিদুর রহমান ও ২য় খেলায় ম্যাচ অব দ্যা ম্যাচের পুরস্কার জয়ী হন হাম্বল ইলেভেনের অধিনায়ক মুহতাসিম বিল্লাহ। খেলায় টুর্নামেন্ট স্পন্সর হিসেবে ফেইথ এসোসিয়েট ও মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ড্রিম নিউজ। প্রতিটি খেলা ফেইসবুকে লাইভ সম্প্রচার করা হয়ে থাকে। বিজ্ঞপ্তি

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।