ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলোয়ার

rising sylhet
rising sylhet
October 6, 2026 5:28 pm
Link Copied!

ads

ছাতক প্রতিনিধিঃআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন গোবিন্দনগর গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও প্রবীণ মুরব্বি মরহুম আবুল হোসেনের সুযোগ্য সন্তান সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন নজমুল।

স্থানীয় রাজনীতি, সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে ইউনিয়নের বিভিন্ন মহলে তার প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ ও মতবিনিময়ও স্থানীয়ভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

মো. দিলোয়ার হোসেন নজমুল এর আগে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন। পরে তিনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

ads

২০১৬ সালে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এছাড়া তিনি ছাতক উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সামাজিক ও ক্রীড়া অঙ্গনেও রয়েছে তার সম্পৃক্ততা। তিনি গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতির সাবেক সভাপতি। ব্যবসায়িকভাবে তিনি এ. হোসেন শপিং সেন্টারের পরিচালক। পাশাপাশি গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলার মধ্যে দিলোয়ার হোসেন নজমুলের নামও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।