ঢাকাSunday , 5 July 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জুলাই জাতীয় সম্মেলন ২০২৬-এ সিলেট জেলা শাখার ৬৯ সদস্যের অংশগ্রহণ

rising sylhet
rising sylhet
July 5, 2026 11:13 am
Link Copied!

ads

জুলাই বিপ্লব আন্দোলনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ ও আহত দেশপ্রেমিকদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি-এর যৌথ আয়োজনে ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আগারগাঁওস্থ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

 

 

 

সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইসরাক হোসেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুম্মন এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ।

ads

 

অনুষ্ঠানে ‘আমরা জুলাই যোদ্ধা, সিলেট জেলা শাখা’-এর আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়কসহ ৬৯ সদস্যের কমিটির প্রায় সকল নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 

 

এ সময় সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রাখা, শহীদ পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং কেন্দ্রীয় নেতৃত্বের দিকনির্দেশনা অনুযায়ী সিলেটে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।