ঢাকাSaturday , 17 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অ ভি যো গে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি

rising sylhet
rising sylhet
October 17, 2026 11:38 pm
Link Copied!

ads

মহানগরীর অন্তর্ভুক্ত যেকোনো থানা, ওয়ার্ড কিংবা অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় মিছিল-মিটিংয়ের ব্যানারে দলের নাম ব্যবহারের ক্ষেত্রে সুনির্দিষ্ট অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা জারি করেছে সিলেট মহানগর বিএনপি।

 

 

 

সিলেটের খবরঅনুমোদনে ব্যত্যয় ঘটলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কড়া নির্দেশনা জারি করা হয়।

 

 

 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় বিএনপি কর্তৃক নির্ধারিত বা ঘোষিত কর্মসূচি ছাড়া স্থানীয় পর্যায়ে আয়োজিত যেকোনো মিছিল কিংবা মিটিংয়ের ব্যানারে ‘বিএনপি’ নাম ব্যবহারের আগে মহানগর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নিকট থেকে সুনির্দিষ্ট অনুমতি গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। পূর্বানুমতি ছাড়া যেকোনো ব্যানার বা ফেস্টুনে দলীয় নাম ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল পর্যায়ের নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়।

ads

 

 

 

 

দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের সার্বিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই সাংগঠনিক নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।