ঢাকাWednesday , 24 September 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পূজার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা না নেওয়ার নির্দেশ

rising sylhet
rising sylhet
September 24, 2025 4:35 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এই সময়ের মধ্যে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার মতো ধর্মীয় দিবস রয়েছে। ধর্মীয় ভাবগম্ভীরতা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে জানানো হয়েছে।

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাশকালীন ছুটি থাকবে। এ সময় কোনো পরীক্ষার তারিখ না রাখার অনুরোধ জানানো হয়েছে।

ads

স্কুলগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে এবং ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। কলেজগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে এবং ১২ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।