ঢাকাWednesday , 4 March 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে কুয়েতে

rising sylhet
rising sylhet
March 4, 2026 9:38 pm
Link Copied!

ads

মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে দেশটির সরকার।

 

বাণিজ্য চুক্তি হওয়ার আগে বিএনপি ও জামায়াতের সম্মতি ছিল-পররাষ্ট্রমন্ত্রী

বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনা করে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত ৩ মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে।বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর করে এক মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। এই প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে।

ads

ফলে সেবাগ্রহীতাদের আবাসিক বিভাগগুলোতে (রেসিডেন্সি অ্যাফেয়ার্স) সশরীরে যাওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সময়ের জন্য নির্ধারিত ফি এবং এর ফলে সৃষ্ট জরিমানা থেকে সবাইকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।অন্যদিকে, যারা ছুটিতে বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা হওয়ার পথে, তাদের ভিসার মেয়াদ ৩ মাস বাড়ানো হয়েছে। তাদেরকে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের অনুপস্থিতির অনুমতি প্রদান করা হবে এবং কোনো ধরনের ফি ছাড়াই এটি নবায়ন হয়ে যাবে।মন্ত্রণালয় আরও নিশ্চিত করেছে, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের ওপর নির্ভর করে প্রয়োজনে উল্লেখিত সময়কাল আরও বাড়ানো হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।