ঢাকাThursday , 8 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদি থেকে লাশ হয়ে দেশে ফিরলেন সিলেটের করিম-খালেদ

rising sylhet
rising sylhet
October 8, 2026 2:00 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের দুই প্রবাসী আব্দুল করিম ও খালেদ আহমদের মরদেহ দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

সিলেটে দুর্গাপূজায় আতশবাজি নিষিদ্ধ, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

সকাল সোয়া ১১টার দিকে বিমানের একটি ফ্লাইটে মরদেহ দুটি বিমানবন্দরে পৌঁছায়। প্রায় পৌনে ১২টার দিকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দার উদ্দেশে যাওয়ার পথে আল খুরমা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম (৫৫) ও খালেদ আহমদ (৪৫) নিহত হন।

ads

নিহত দুই প্রবাসী পরস্পরের প্রতিবেশী। তাদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার লামারতালুক গ্রামে। আব্দুল করিমের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে খালেদ আহমদের চার ছেলে ও চার মেয়ে রয়েছে।

শিল্প বস্ত্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ

বৃহস্পতিবার মরদেহ গ্রহণের সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ সময় পরিবারের সদস্যরা মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও দায়িত্বশীলদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

এদিকে নিহতদের মরদেহ বাড়িতে পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন কানাইঘাটের লামারতালুক গ্রামের স্বজন ও এলাকাবাসী। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর পরিবারের পক্ষ থেকে জানাজার সময়সূচি জানানো হবে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।