ঢাকাSaturday , 28 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

বসতবাড়িতে আগুন- ১২০০ জনের বিরুদ্ধে করে মামলা

rising sylhet
rising sylhet
January 28, 2023 4:01 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বসতবাড়িতে আগুন- ১২০০ জনের বিরুদ্ধে করে মামলা,শনিবার (২৮ জানুয়ারি) সকালে গ্রাম পুলিশ সুশীল চন্দ্র দাস বাদী হয়ে এই মামলাটি করেন। দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই যুবক নিহতের জেরে প্রতিপক্ষের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবীর জানান, অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চুনিয়াপাড়া গ্রামে ১০ শতক জায়গার মালিকানা নিয়ে হায়দার আলীর সঙ্গে ওমর আলীর বিরোধিতা চলে আসছিল। এই বিষয়ে আদালতেও মামলা চলমান রয়েছে। বুধবার সকালে ওমর আলীসহ তার পরিবারের লোকজন বিরোধপূর্ণ ওই জমিতে আসলে বাধা দেয় হায়দার আলীর ছেলেরা। একপর্যায়ে কথা কাটাকাটি এবং সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে খোদাদাদপুর চারমাথা এলাকার হায়দার আলীর ছেলে মিম (২৪) ও একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাকিব (২৫) নামে দুই যুবকের মৃত্যু হয়।

ads

পরের দিন বৃহস্পতিবার বিকেলে খোদাদাদপুরের বিক্ষুব্ধ লোকজন পাশের চুনিয়া গ্রামে প্রবেশ করে বাড়িঘর ও খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এতে বসতবাড়ির আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজনেরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।