ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম সিলেটের হিরা

rising sylhet
rising sylhet
October 11, 2026 2:50 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ ইহতেশামুল হক হিরা। সিলেটের কানাইঘাট উপজেলার এই তরুণের সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত তাঁর নিজ এলাকা এবং দেশের ধর্মপ্রাণ মানুষ।

গত ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক এ প্রতিযোগিতা। এতে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীরা অংশ নেন। বিভিন্ন ধাপের বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিনিধিরা চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের পেছনে ফেলে হিফজুল কোরআন বিভাগে শীর্ষস্থান অর্জন করেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।

সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালুর আহ্বান আফসানা বেগমের

হিরা ঢাকার মিরপুর-১ এলাকায় অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামের শিক্ষার্থী। পবিত্র কোরআন মুখস্থ করা এবং তা শুদ্ধভাবে আয়ত্ত করার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অধ্যবসায় ও নিষ্ঠা এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ads

আয়োজক দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিযোগিতার উদ্বোধন করেন। শনিবার অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালয়েশিয়ার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।

হাফেজ ইহতেশামুল হক হিরার পৈতৃক বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ফালজুর গ্রামে। তাঁর বাবা মাস্টার আনোয়ারুল হক।

সিলেটে মোটরসাইকেল দু র্ঘ ট না য় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ ত্যু

আন্তর্জাতিক এই অর্জনের মধ্য দিয়ে হিরা দেশের জন্য সম্মান বয়ে এনেছেন। একই সঙ্গে তাঁর সাফল্য কোরআন শিক্ষা ও হিফজচর্চায় বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা, নিষ্ঠা ও সামর্থ্যের পরিচয় আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।