ঢাকাTuesday , 31 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের চেতনা একটি বলিষ্ঠ চেতনা বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা

rising sylhet
rising sylhet
January 31, 2023 8:11 pm
Link Copied!

ads

“মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর শাখা’র উদ্যোগে পঞ্চম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩ সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের হাসপাতাল রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ ভবনের প্রাঙ্গণে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে শাপলা চত্বর ঘুরে আবার মুক্তিযোদ্ধা ভবনের প্রাঙ্গণে এসে শেষ হয়। তারপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সম্মেলনে জেলা’র মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সহসভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা (তাতু)।

ads

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রণ বিক্রম ত্রিপুরা বলেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের গুরুত্ব অপরিসীম। তাই মুক্তিযুদ্ধের চেতনা একটি বলিষ্ঠ চেতনা এবং আত্মপ্রত্যয়ের দৃঢ় অঙ্গীকার। স্রোত ব্যতীত যেমন নদী টিকে না, স্বাধীনতা ব্যতীত কোন জাতি কখনো বাঁচতে পারে না। বাংলাদেশের মানুষও নদীর স্রোতের মতো চিরন্তন সত্যের পথ ধরে ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার কাঙ্ক্ষিত সূর্যকে। ত্রিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এদেশবাসী যে স্বাধীনতা অর্জন করেছে তাকে চির সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনা আবহমানকাল ধরে প্রেরণা জোগাবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার সভাপতি নরোত্তম বৈষ্ণব, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, সহসভাপতি মোঃ আবদুস কুদ্দুস মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার আবদুর রহমানসহ প্রমুখ মুক্তিযোদ্ধা সম্মেলনে অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।