ঢাকাSaturday , 23 August 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি ও এমসি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে যুবদল নেতা উমেদের অভিনন্দন

rising sylhet
rising sylhet
August 23, 2025 5:48 pm
Link Copied!

ads

সিলেট এমসি কলেজ  ও সরকারি কলেজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের  নবগঠিত কমিটির সভাপতি খান মোহাম্মদ সামি, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রোমেল আহমদ রাসেলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ।

গতকাল শুক্রবার (২২ আগস্ট) দুপুরে এক বিবৃতিতে ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাস্টিস শাসন ব্যবস্থার পতনের পর আমরা ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের বাংলাদেশ সেসকল শহীদদের রেখে যাওয়া আমানত রক্ষা আজ ছাত্রদল নেতৃবৃন্দের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

ads

আমি আশা করি নবনির্বাচিত নেতৃবৃন্দের সুদক্ষ নেতৃত্বে এমসি ও সরকারি কলেজ ছাত্রদলের গৌরবময় জৌলুশ আবারও ফিরে আসব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সৈনিকেরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

তাই, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষার্থীদের অধিকারকেন্দ্রিক নতুন ধারার ছাত্র রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত তৈরিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমসি কলেজ ও সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।