আব্দুল আলিম,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী শিক্ষা বৈঠক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টায় নূরানী ইসলামী একাডেমি মিলনায়তনে গোয়ালা ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আমরা জুলাই যু দ্ধা সিলেট জেলা শাখার নেতৃবৃন্দের সুস্থতা কামনায় দরগাহ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল
গোয়ালা ইউনিয়ন জামায়াতের আমির মো: শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খ.ম. আবদুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহা. মাহবুবুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে খ.ম. আবদুর রাকিব কর্মীদের উদ্দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার, আদর্শিক জ্ঞান অর্জন, নৈতিক চরিত্র গঠন এবং দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কর্মীদের নিয়মিত অধ্যয়ন, পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি কর্মীকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনে সততা, আমানতদারিতা ও নৈতিকতার চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
সিলেটে বাস-মোটরসাইকেল সং ঘ র্ষে নিহত ফরহাদ
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহা: মাহবুবুল আলম শিক্ষা, নৈতিকতা ও আদর্শিক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম আরও গতিশীল করা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং আদর্শিক প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে গোয়ালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।