ঢাকাSaturday , 10 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ফিজার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

rising sylhet
rising sylhet
October 10, 2026 6:28 pm
Link Copied!

ads

সিলেট প্রতিনিধি- সিলেটের দক্ষিণ সুরমার বিসিক শিল্পনগরীতে অবস্থিত বেকারি ও মিষ্টিজাতীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেলে কারখানাটির পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে আলমপুর ও সিলেট স্টেশনের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ভবনটিতে থাকা শ্রমিকদের নিরাপদে বের করে আনার কার্যক্রম চালানো হয়।

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, বিকেলে হঠাৎ কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ads

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কুতুব উদ্দিন জানান, ভবনের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালুর আহ্বান আফসানা বেগমের

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, অগ্নিকাণ্ডের বিষয়ে ফিজা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।