ঢাকাSaturday , 4 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে কু-প্রস্তাব, ব্যবসায়ীকে হত্যা

rising sylhet
rising sylhet
February 4, 2023 5:58 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- শনিবার (৪ ফেব্রুয়ারি) হত্যাকাণ্ডের ৭ দিন পর বরিশাল নগরীর রুপাতলী এলাকার একটি ভবনের বাথরুমের ফলস্ ছাদ থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে র‌্যাব। স্ত্রীকে কু-প্রস্তাব দেয়ায় শাহিন মোল্লা (৩৮) এক ব্যবসায়ীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে অপর এক ব্যবসায়ী এবং তার সহযোগীরা।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যবসায়ী ইউসুফ মোল্লাসহ তার অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। দুপুরে র‌্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান।

তিনি জানান, গত ২৭ জানুয়ারি নগরীর রূপাতলী ২৫নং ওয়ার্ডের ব্যবসায়ী শাহিন মোল্লা (৩৮) নিখোঁজ হয়। এ ঘটনায় শাহিনের আত্মীয় খালেক হাওলাদার ৩০ জানুয়ারি কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেন। ৩১ জানুয়ারি শাহিনের বোন শিরিন আক্তার মুন্নী এ ঘটনায় র‌্যাবের কাছে অভিযোগ করেন।

এদিকে ২ ফেব্রুয়ারি অভিযুক্ত দুর্বৃত্তরা শাহিনের পরিবারের কাছে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব গতকাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ মোল্লা (৩৮), তার দুই সহযোগী নাজমুল ইসলাম অমি (১৯) এবং হামীম শিকদার (১৯) নামে ৩ জনকে গ্রেপ্তার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ৩ জন ব্যবসায়ী শাহিন মোল্লাকে হত্যার কথা স্বীকার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ইউসুফের ভাড়া বাসা রূপাতলীর কাঠালতলা তালুকদার হাউজিংয়ের নাহার ভিলার চতুর্থ তলার বাথরুমের ফলস‌্ ছাদে লুকিয়ে রাখা শাহিন মোল্লার অর্ধ গলিত লাশ উদ্ধার করে।

ads

র‌্যাব অধিনায়ক আরও জানান, একই এলাকায় ব্যবসা করার সুবাদে শাহিন ও ইউসুফ পরস্পরের পরিচিত। এর সূত্র ধরে ইউসুফের বাসায় গিয়ে তার স্ত্রীকে (স্বর্ণা বিশ্বাস) কু-প্রস্তাব দেয় শাহিন। এতে ক্ষুব্ধ হয়ে শাহিনকে হত্যার পরিকল্পনা করে ইউসুফ।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৭ জানুয়ারি রাত সোয়া ৯টার দিকে শাহিনকে বাসায় ডেকে নেয় ইউসুফ। এ সময় ঘরে লুকিয়ে থাকা তার অপর দুই বন্ধু অমি ও হামীমকে সঙ্গে নিয়ে শাহিনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে।

পরে তার লাশ টয়লেটের ফলস্‌ ছাদে রেখে ওই ভাড়া বাসা ছেড়ে অন্যত্র বাসা ভাড়া নেয় ইউসুফ।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ৩ জনকে  থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।