ঢাকাFriday , 3 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শিশু কে আছড়ে মারলেন বাবা অতঃপর শিশুর মৃত্যু

rising sylhet
rising sylhet
February 3, 2023 2:23 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শিশুপুত্রকে আছড়ে মারার অভিযোগ উঠেছে বাবা মোহাম্মদ বায়েজিদকে। জানা গেছে, ছেলে রাইয়ানের বয়স দুই বছর পূর্ণ হতে দুই মাস বাকি। পাশে বসে আপনমনে খেলছিল সে। দাম্পত্য কলহের একপর্যায়ে হঠাৎ তাকে তুলে আছাড় দেন বাবা।

এতে গুরুতর আহত হয় শিশুটি। তাকে উদ্ধার করে নেওয়া হয় একে একে তিন হাসপাতালে। তবে বাঁচানো যায়নি।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি হাফিজুর রহমান। তিনি বলেন, শিশুসন্তানকে হত্যার অভিযোগে মোহাম্মদ বায়েজিদকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দাম্পত্য কলহের একপর্যায়ে রাগের মাথায় তিনি সন্তানকে আছাড় দিয়েছেন। পরে তাকে বাঁচাতে বিভিন্ন হাসপাতালে ছুটেছেনও।তার দাবি, সন্তানকে হত্যার কোনো উদ্দেশ্য ছিল না তার।

ads

পুলিশ জানায়, বায়েজিদ পেশায় রিকশাচালক, তার স্ত্রী মাহমুদা বেগম গৃহিণী। তারা ইব্রাহিমপুরের সৃজনী সড়কের একটি বাসায় থাকেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। একপর্যায়ে বায়েজিদ এমন ঘটনা ঘটান।

পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সংকটাপন্ন অবস্থায় তাকে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে।

পরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তখন লাশ নিয়ে বাসায় চলে যায় তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় বায়েজিদকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।