ঢাকাSaturday , 1 November 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন, পর্যটকহীন দ্বীপ

rising sylhet
rising sylhet
November 1, 2025 1:14 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আজ (১ নভেম্বর) সকাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সেন্টমার্টিন দ্বীপ। তবে প্রথম দিনেই কোনো পর্যটক সেখানে যাননি। ফলে কক্সবাজার থেকে দ্বীপগামী কোনো জাহাজও ছাড়তে পারেনি।

পর্যটকরা জানিয়েছেন, কক্সবাজার থেকে সেন্টমার্টিনে যেতে প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা সময় লাগে। এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে দিনে গিয়ে আবার ফেরত আসা প্রায় অসম্ভব। যেহেতু দ্বীপে রাতযাপন আপাতত নিষিদ্ধ, তাই অনেকে যাত্রা থেকে বিরত রয়েছেন।

অন্যদিকে, জাহাজ মালিকদের মতে, পর্যটকদের অনাগ্রহের কারণেই তারা যাত্রীবাহী জাহাজ ছাড়তে পারেননি। সরকারের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে শুধু দিনে গিয়ে দিনে ফিরতে হবে। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকদের রাতযাপনের অনুমতি দেওয়া হবে।

ads

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার গত বছর থেকে পর্যটক সংখ্যা সীমিত রাখার উদ্যোগ নেয়। এবার নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আবারও সীমিত আকারে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে দ্বীপটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।