ঢাকাWednesday , 25 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অখণ্ড ফিলিস্তিনে বসবাস করেছিলেন তিনি

rising sylhet
rising sylhet
November 25, 2026 6:47 pm
Link Copied!

ads

অখণ্ড ফিলিস্তিনে বসবাস করেছিলেন তিনি ।মিসরের একটি শরণার্থী গ্রামে বসবাসকারী শাম্মা আবু হোসেন সম্ভবত একমাত্র জীবিত ব্যক্তি, যিনি ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগের অখণ্ড ফিলিস্তিনে বসবাস করেছিলেন। মিশরে বসবাসরত এই নারী আইনি অনিশ্চয়তা ও দোলাচলের মধ্য দিয়ে তার পরিবারের তিনটি প্রজন্মকে বড় হতে দেখেছেন।

 

 

 

তার এখন আশংকা, গাজা যুদ্ধের প্রভাব এবং গাজাবাসীকে বিতাড়িত করার বিষয়ে ইসরাইলি মন্ত্রীদের বক্তব্য আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে।৯০ বছর বয়সী এই বৃদ্ধা বলেন, ‘এত ভোগান্তি ও নির্যাতন সহ্য করার পরও তারা এখন গাজাবাসীকে তাদের নিজ বাড়িঘর থেকে উৎখাত করতে চায়।

 

 

মিসর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।মিসরের শারকিয়া প্রদেশের গেজিরেত ফাদেল গ্রামে নিজের নিচু ইটের বাড়িতে বসে শাম্মা আবু হোসেন এএফপিকে বলেন, ‘আমি নিজে কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, তা মনে আছে।কায়রোর উত্তর-পূর্বে প্রায় এক ঘণ্টার দূরত্বে অবস্থিত গ্রামটি বিস্তীর্ণ ফসলের মাঠ ও সেচ খালের মধ্যে গড়ে উঠেছে। সেখানে বসেই তিনি স্মরণ করেন, কীভাবে তার পরিবার দক্ষিণ ইসরাইলের বর্তমান বীরশেবা শহর ছেড়ে পালিয়েছিল।

 

 

 

 

ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় সংঘটিত সংঘাতের মুখে তাদের ওই এলাকা ছাড়তে হয়। ফিলিস্তিনিরা এ ঘটনাকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করেন।এক সন্ধ্যায় আকাশজুড়ে আগুনের শিখা ছড়িয়ে পড়লে পরিবারের বয়োজ্যেষ্ঠরা শিশুদের দ্রুত উটে তুলে মরুভূমির পথে রওনা হন। কয়েক দিন ধরে খাবার ও পানি ছাড়া পথ চলতে হয় আবু হোসেনের পরিবারকে। পথে তার মাকে হারান তিনি। শেষ পর্যন্ত তারা মিসরে পৌঁছান।যে এলাকায় তারা আশ্রয় পেয়েছিলেন, সময়ের সঙ্গে তা প্রায় চার হাজার ফিলিস্তিনির একটি জনপদে পরিণত হয়েছে।

 

 

 

 

এখানকার অনেকেই সারা জীবন মিসরে কাটিয়েছেন। কিন্তু তাদের অভিযোগ, নাগরিকের পরিবর্তে বিদেশি হিসেবে বিবেচনা করায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সুবিধা পেতে নানা প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয় তাদের।নিজের বাড়িতে পুরোনো একটি সোফায় বসে ছিলেন শীর্ণকায় আবু হোসেন। তার থুতনিতে বিবর্ণ বেদুইন উল্কির চিহ্ন। চারপাশে ভিড় করে ছিল তার কয়েক ডজন নাতি-নাতনি ও পরনাতি-পরনাতনি। তারা বাড়ির দরজা ও দেয়ালজুড়ে দাঁড়িয়ে প্রায় এক শতাব্দীর জীবনে ঝাপসা হয়ে যাওয়া বিভিন্ন নাম ও তারিখ মনে করিয়ে দিচ্ছিল।

 

 

 

বাড়ির বাইরে সরু গলিপথ ও অসমাপ্ত ঘরবাড়ির গোলকধাঁধা। গ্রামের কাঁচা রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে খোলা নর্দমা।গ্রামবাসীর কথায় পূর্বপুরুষের ভিটায় ফিরে যাওয়ার প্রসঙ্গের চেয়ে শিক্ষা, কর্মসংস্থান ও স্থিতিশীলতার বিষয়ই বেশি গুরুত্ব পেয়েছে।

ads

 

 

১০ সন্তানের জনক ৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক সেলমি সোলাইমান আল-নামুলি বলেন, ‘আমার জন্ম মিসরে। আমার বাবার জন্মও মিসরে। আমার সন্তানদেরও জন্ম এখানে। কিন্তু কাগজপত্রের ক্ষেত্রে আমাকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়।নামুলি জানান, আবাসনের অনুমতি নবায়নে ডলারে ফি পরিশোধ, স্কুলের বেতন এবং অন্যান্য প্রশাসনিক খরচ তার পরিবারের ওপর এতটাই চাপ সৃষ্টি করেছে যে, মেধাবী মেয়ে আসমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সামর্থ্য তার হয়নি।

 

 

 

 

তার ২৫ বছর বয়সী ভাতিজা ফারিদ খালেদ আল-নামুলিও উচ্চশিক্ষার স্বপ্ন ছেড়ে দিয়েছেন।তিনি বলেন, ‘মাধ্যমিকের আগের স্তরে পড়ার সময় থেকেই শিক্ষার প্রতি আমার আগ্রহ তৈরি হয়। পড়াশোনা চালিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু কাগজপত্র নিয়ে বারবার নানা বাধার মুখে পড়তে হয়েছে।একপর্যায়ে পড়াশোনা ছেড়ে গ্রামের একটি পোশাকের দোকানে কাজ নেন তিনি। গ্রামটির অনেক বাসিন্দাই তাদের পড়াশোনা শেষ করতে পারেননি।ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের লুবনা শোমালি জানান, নামুলিদের মতো অভিজ্ঞতার মুখোমুখি মিসরজুড়েই বিপূল সংখ্যক ফিলিস্তিনি। এ ক্ষেত্রে তারা একা নন।

 

 

 

 

গবেষকদের ধারণা, সাম্প্রতিক গাজা যুদ্ধ শুরুর আগে আগের সংঘাতগুলোতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিসরে বসবাস করছিলেন। যুদ্ধ শুরুর পর আরও লক্ষাধিক ফিলিস্তিনি সেখানে পৌঁছেছেন।জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ-এর হিসাবে, জর্ডান, সিরিয়া ও লেবাননে নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা ৩৫ লাখ।গাজা যুদ্ধ নতুন করে আরেকটি নাকবার আশংকা তৈরি করেছে। তবে শোমালির মতে, ফিলিস্তিনিরা ইতোমধ্যে এর মধ্য দিয়েই যাচ্ছেন।তিনি এএফপিকে বলেন, ‘ফিলিস্তিনিদের বর্তমান পরিস্থিতি বর্ণনার জন্য সবচেয়ে উপযুক্ত শব্দ হলো চলমান নাকবা। কারণ, বাস্তুচ্যুতি এখনো অব্যাহত রয়েছে।

 

 

 

তিনি আরও বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিলিস্তিনিরা এমন এক ‘জবরদস্তিমূলক পরিবেশে’ আটকে রয়েছেন, যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক অধিকার পাওয়ার সুযোগ সীমিত।মিসরীয় কর্মকর্তারা বারবার বলেছেন, দেশটি ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ দিয়েছে। একই সঙ্গে তাদের নিজ ভূখণ্ড থেকে স্থায়ীভাবে উচ্ছেদের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেছে মিসর।সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের শাসনামলে মিসরে ফিলিস্তিনিরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে মিসরীয় নাগরিকদের প্রায় সমান সুযোগ পেতেন।তবে ১৯৭৮ সালে ইসরাইলের সঙ্গে মিসরের শান্তিচুক্তি এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী আবু নিদালের সদস্যদের হাতে সংস্কৃতিমন্ত্রী ইউসুফ সিবাই নিহত হওয়ার পর এ-সংক্রান্ত বিধিনিষেধ কঠোর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।