ঢাকাSunday , 29 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ নেতৃবৃন্দের সান্নিধ্যে আনোয়ারুজ্জামান চৌধুরী

rising sylhet
rising sylhet
January 29, 2023 9:38 pm
Link Copied!

ads

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতিকে নির্বাচনে অংশগ্রহণের সবুজ সংকেত পাওয়ার পর দলীয় নেতাদের ঘরে ঘরে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগসহ জেলা নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এরই অংশ হিসেবে শুরুতে আনোয়ারুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হকের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর তিনি বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে পৃথকভাবে সৌজন্য সাক্ষাত করেন।
এছাড়াও গত শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে আনোয়ারুজ্জামান চৌধুরী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।

ads

এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি জাতির সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
সিলেট ফিরে আনোয়ারুজ্জামান চৌধুরী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সভাপতি আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের আজাদুর রহমান আজাদ,ও কামরানপুত্র ডা. আরমান আহমদ শিপলুসহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাত করেন।

সাক্ষাতকালে তিনি নেতৃবৃন্দের কাছে আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনী কাজে সহযোগীতা কামনা করেন।
এছাড়াও তিনি রোববার সন্ধ্যায় সিলেটে পৌরসভার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুলের সাথেও সৌজন্য সাক্ষাত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।