ঢাকাSaturday , 27 June 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলন চলবে

rising sylhet
rising sylhet
June 27, 2026 8:33 pm
Link Copied!

ads

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করে বলেন,গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। শনিবার (২৭ জুন) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

 

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারের সঙ্গে মিলে নির্বাচন প্রকৌশলের মাধ্যমে আমাদের হারিয়েছে। তা না হলে আমরা ১৮০টি আসন নিয়ে সংসদে যেতাম। তবুও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সংঘাত, দুর্নীতি ও বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে আমরা নির্বাচনের ফল মেনে নিয়েছি।

ads

 

 

আজ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে ঐক্যবদ্ধ আন্দোলন চলবে।তিনি বলেন, মানুষ সরাসরি ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার কারণেই মানুষ বিএনপি, জামায়াত এবং ১১ দলীয় ঐক্যকে ভোট দিয়েছে। কিন্তু ক্ষমতায় গিয়ে যদি জুলাই সনদের বিরোধিতা করা হয়, তবে জনগণ সে জন্য ভোট দেয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।