ঢাকাTuesday , 10 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কার্লোস সেসা বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন

rising sylhet
rising sylhet
November 10, 2026 5:28 pm
Link Copied!

ads

কার্লোস সেসা বিরোধীদলীয় নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

 

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন তিনি।রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন মিশনের উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও।বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি আর্জেন্টিনার দৃঢ় সমর্থন থাকবে।

ads

 

 

 

 

একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশে আর্জেন্টিনার বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।