রাইজিংসিলেট- সিলেট ও হবিগঞ্জ জেলার তিনটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে রদবদলের পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রশাসন। গত ৩ নভেম্বর জারি করা বদলি ও পদায়নসংক্রান্ত আদেশটি বাতিল করা হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান
গত ৬ নভেম্বর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। এতে আগের বদলি ও পদায়নের নির্দেশনা প্রত্যাহারের কথা জানানো হয়েছে।
এর আগে ৩ নভেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে তিন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী, জকিগঞ্জের ইউএনও সুজিত কুমার চন্দকে ফেঞ্চুগঞ্জে, লাখাইয়ের ইউএনও তারেক হাসানকে জকিগঞ্জে এবং ফেঞ্চুগঞ্জের ইউএনও সাবরিনা আক্তারকে হবিগঞ্জের লাখাই উপজেলায় পদায়নের কথা ছিল।
সিলেটে হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১৬ জন
তবে পরবর্তী নির্দেশনায় ওই রদবদলের আদেশ বাতিল হওয়ায় তিন কর্মকর্তার বদলির সিদ্ধান্ত আর কার্যকর হচ্ছে না। ফলে পূর্বের কর্মস্থলেই তাদের দায়িত্ব পালনের বিষয়টি বহাল থাকছে।