ঢাকাTuesday , 10 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বুধবার সিলেট যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

rising sylhet
rising sylhet
November 10, 2026 5:20 pm
Link Copied!

ads

বুধবার সিলেট যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সিলেটে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য এবং বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেট এর আওতাধীন ১১ কেভি লালাবাজার ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) এর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

 

 

বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেট থেকে জানানো হয়েছে, জরুরি মেরামত ও সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের কাজের জন্য বুধবার (১১ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের লাইন বন্ধ থাকবে। এই লাইনের আওতাধীন নিজগাঁও, ছমিপুর, বকুলপুর, বেতসান্দি, মুন্সিরগাঁও, মনোকূপা, ছনখাড়ীগাঁও, আলমনগর, হায়াতেরগাঁও, পিঠাকরা, পালগাঁও, শেখেরগাঁও, বনগাঁও, সালামপুরসহ ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত সংশ্লিষ্ট এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ads

 

 

 

নিরাপত্তার স্বার্থে ওই সময় লাইনকে চালু বলেই গণ্য করতে বলা হয়েছে। যাতে কেউ অসাবধানতাবশত দুর্ঘটনায় না পড়েন। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।