ঢাকাTuesday , 10 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শীতের সকালে উষ্ণতা ছড়াবে কাশ্মীরি কাওয়া, জেনে নিন তৈরির সহজ রেসিপি

rising sylhet
rising sylhet
November 10, 2026 2:02 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- শীতের সকালে এক কাপ গরম পানীয় শরীর ও মনে এনে দিতে পারে প্রশান্তি। প্রতিদিনের চা-কফির স্বাদে একঘেয়েমি এলে তৈরি করতে পারেন কাশ্মীরের ঐতিহ্যবাহী পানীয় কাওয়া। গ্রিন টি, সুগন্ধি মসলা, জাফরান ও বাদামের সমন্বয়ে তৈরি এই পানীয় স্বাদে যেমন অনন্য, তেমনি ঘ্রাণেও মন মাতায়।

কাশ্মীরের সংস্কৃতিতে কাওয়া বেশ জনপ্রিয় একটি পানীয়। অতিথি আপ্যায়ন কিংবা শীতের অবসরে পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে এটি পরিবেশন করা হয়। অল্প কিছু উপকরণ দিয়েই ঘরে তৈরি করা সম্ভব এই বিশেষ চা।

কাশ্মীরি কাওয়া তৈরিতে যা লাগবে

– পানি ৪ কাপ
– গ্রিন টি ২ চা-চামচ
– দারুচিনি ২ টুকরা
– সবুজ এলাচ ৪-৬টি
– জাফরান ৪-৬টি
– কাঠবাদাম কুচি ৬-৮টি
– মধু ১ চা-চামচ বা স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে চার কাপ পানি নিয়ে গরম করতে দিন। পানি ফুটে উঠলে এতে দারুচিনি ও হালকা থেঁতো করা এলাচ যোগ করুন।

মাঝারি থেকে কম আঁচে ৩-৪ মিনিট ফুটিয়ে নিন, যাতে মসলার সুগন্ধ পানিতে ভালোভাবে মিশে যায়।

এরপর আঁচ কমিয়ে গ্রিন টি দিয়ে আরও ১-২ মিনিট অপেক্ষা করুন। তারপর চুলা বন্ধ করে জাফরান যোগ করে পাত্রটি ঢেকে রাখুন। এতে জাফরানের রং ও সুবাস পানীয়তে ছড়িয়ে পড়বে।

সবশেষে ছাঁকনি দিয়ে কাপে ঢেলে ওপরে কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন। পানীয় কিছুটা ঠান্ডা হলে মধু মিশিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল সুস্বাদু কাশ্মীরি কাওয়া।

কাওয়া তৈরিতে যেসব বিষয় খেয়াল রাখবেন

১. মসলার আসল ঘ্রাণ পেতে গুঁড়া মসলার পরিবর্তে গোটা দারুচিনি ও এলাচ ব্যবহার করুন।

ads

২. গ্রিন টি দীর্ঘক্ষণ ফুটাবেন না। এতে চায়ের স্বাদ তেতো হয়ে যেতে পারে।

৩. কাওয়া কিছুটা ঠান্ডা হওয়ার পর মধু মেশালে স্বাদ ভালো পাওয়া যায়।

৪. জাফরান অল্প পরিমাণে ব্যবহার করাই যথেষ্ট। বেশি দিলে স্বাদের ভারসাম্য নষ্ট হতে পারে।

৫. কাঠবাদামের পাশাপাশি পেস্তা কিংবা আখরোট দিয়েও পানীয়টি তৈরি করতে পারেন।

দিনে কত কাপ কাওয়া পান করা যায়?

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান

শীতের সকালে কিংবা বিকেলের অবসরে এক কাপ গরম কাওয়া উপভোগ করতে পারেন। সাধারণভাবে দিনে এক থেকে দুই কাপ পান করা যেতে পারে।

তবে গ্রিন টিতে ক্যাফেইন থাকায় যাদের ক্যাফেইনে সংবেদনশীলতা রয়েছে, তাদের সতর্ক থাকা উচিত। বিশেষ করে রাতে ঘুমানোর আগে পান না করাই ভালো। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা মধু এড়িয়ে চলতে পারেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন।

সিলেটে হাম সন্দেহে আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১৬ জন

শীতের দিনে চা-কফির বিকল্প হিসেবে কাশ্মীরি কাওয়া হতে পারে দারুণ একটি পানীয়। সহজ উপকরণে ঘরেই তৈরি করে নিতে পারেন সুগন্ধি এই ঐতিহ্যবাহী চা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।