ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ, আটক দুই

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- কোম্পানীগঞ্জে ১ হাজার ১১০ পিস ভারতীয় শাড়ি ও ১১৪ পিস লেহেঙ্গাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ইসলামপুর পশ্চিম ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- কাঁঠালবাড়ি গ্রামের মজিবুর রহমানের পুত্র রিয়াজ মিয়া ও ইব্রাহিম মিয়ার পুত্র ইসমাইল মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম ও সুরঞ্জিত তালুকদার কাঁঠালবাড়ি গ্রামের রিয়াজ ও ইসমাইলের বাড়িতে অভিযান চালান। এ সময় তাদের ঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার ১১০ পিস ভারতীয় শাড়ি ও ১১৪ পিস ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালানটি বাংলাদেশে নিয়ে আসা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।