ঢাকাSunday , 22 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে পূবালী ব্যাংকের ১২৮ তম উপশাখা উদ্বোধন

rising sylhet
rising sylhet
January 22, 2023 8:14 pm
Link Copied!

ads

জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে পূবালী ব্যাংকের ১২৮ তম উপশাখা উদ্বোধন,আধুনিক ব্যাংকিংয়ের সব সুযোগ সুবিধা দিয়ে জকিগঞ্জ উপজেলার সোনাসার বাজারে পূবালী ব্যাংকের ১২৮ তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ জানুয়ারি) শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এমপি, ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান পরিচালক হাবিবুর রহমান, পরিচালক রানা লায়লা হাফিজ সহ অতিথিবৃন্দ।

ads

এর আগে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহা ব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট পূর্ব অঞ্চল প্রধান ও ডিজিএম চৌধুরী মো. শফিউল হাসান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, সোনাসার ইউনিয়নের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, সোনাসার বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. নুরুল ইসলাম এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ। অনুষ্ঠান পরিচালনা করেন পূবালী ব্যাংক শাহজালাল উপশহর শাখার ব্যবস্থাপক মো. খায়রুল আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।