ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জের যুবক

rising sylhet
rising sylhet
অক্টোবর ৬, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বেলাবতে দুই ট্রাকের সংঘর্ষে ফায়জুর রহমান (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নারায়ণপুর এলাকার জাঙ্গুয়া নোয়াকান্দি বাজারের পাশের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফায়জুর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সোয়াব আলী ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে রডবোঝাই একটি ট্রাক ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জঙ্গুয়া-নোয়াকান্দিতে ট্রাকটি পৌঁছালে পেছন থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে দুটি ট্রাক রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিমেন্টবোঝাই ট্রাকের চালকের মৃত্যু হয় এবং দুটি ট্রাকে থাকা সহকারী ও আরেক ট্রাকচালক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বেলাব থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘ঘটনা খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। একজন ট্রাকচালক নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।