ঢাকাSunday , 14 September 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তিন যুবক কে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ

rising sylhet
rising sylhet
September 14, 2025 7:38 pm
Link Copied!

ads

দুটি চাকুসহ তিন যুবক কে গ্রেপ্তার করেছে দক্ষিণ সুরমা থানাপুলিশ ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভোর পৌণে ৪টার দিকে ছিনতাইকালে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার দিবাগত ভোর রাত পৌণে ৪টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন খোজারখলা এলাকায় রায়হানের বাড়ির সামনে লোকজনের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন দক্ষিণ সুরমা থানাপুলিশের একটি টহল দল।

তারা পথচারীদের ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেন। চাকু দুটি জব্দ করা হয়েছে।

ads

তারা হলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুর গ্রামের শামীম আহমদ ও বিলকিস বেগমের ছেলে বর্তমানে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন কুমারপাড়া চান্দেরবাড়ি বাসিন্দা মো. রাজু মিয়া (২৫) বিশ্বনাথের মোল্লারগাঁও গ্রামের আলতাফ মিয়া ও মোছা. রেজিয়া বেগমের ছেলে মো. কামরুল, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার লতারপুর গ্রামের মো. মফিজ মিয়া ও মোছা. সুমি বেগমের ছেলে, বর্তমানে কোতোয়ালী থানাধীন মাছিমপুর মনাফ মিয়ার কলোনির বাসিন্দা জিসান রাব্বি (২৩)।

তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রীয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।