
রাইজিংসিলেট- বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষকদলের দিরাই উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক আনিসুল হক ও সদস্য সচিব আব্দুল ওয়াদুদ এই দুইটি ইউনিট কমিটির অনুমোদন দিয়েছেন।
দিরাই উপজেলা কমিটিতে মো. ছালাহ উদ্দিন তালুকদারকে আহবায়ক ও শহিদুল ইসলাম বাবুলকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে আব্দুল কাইয়ুম, আব্দুল করিম চৌধুরী, আমিরুল হক, মহিবুল ইসলাম কেনু, অভিজিৎ তালুকদারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
এছাড়া মোহাম্মদ আলীকে আহবায়ক ও মুজিবুর রহমান মুজিবকে সদস্য সচিব করে ৭ সদস্যের দিরাই পৌর কৃষকদলের কমিটি করা হয়েছে।
দিরাই উপজেলা কৃষকদলের আহবায়ক মো. ছালাহ উদ্দিন তালুকদার জানান, বর্তমান সরকার পতনের সকল আন্দোলন কৃষকদল মাঠে থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।