ঢাকাTuesday , 10 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুই আসামীকে গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
November 10, 2026 5:21 pm
Link Copied!

ads

জগন্নাথপুরে জোড়া হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবির গণমাধ্যম শাখা।

 

 

 

তারা জানায়, ভোর পৌণে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের পানিউন্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পীরেরগাঁও এলাকার জামাল হোসেনের ছেলে সুহেল মিয়া (২০) ও মৃত আছির আলীর ছেলে রোকন মিয়া (২৪)।এসআরবি জানায়, পীরেরগাঁও এলাকার বাসিন্দা মতিউর রহমান (৪৮) ও মুজিবুর রহমান (৪১) ও তাদের পরিবারের সদস্যদের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ ছিল সুহেল ও রোকন মিয়াদের। তারই রেশ ধরে গত ২৭ অক্টোবর সকাল ৯টার দিকে মতিউর রহমানকে ঘেরাও করে তার উপর হামলা করে তাকে রক্তাক্ত জখম করা হয়।এসময় তাকে রক্ষা করতে তার ছোটো ভাই মুজিবুর রহমান ছুটে এলে হামলা হয় তার উপরও।

 

 

 

 

পরে তাদের স্বজনরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মতিউর রহমানকে মৃত বলে ঘোষণা করেন। আর আহত মুজিবুর রহমান ও আতাউর রহমানকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ads

 

 

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান ২৮ অক্টোবর মৃত্যুবরণ করেন।এ ঘটনায় মতিউর রহমান বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা (নং ১৪/৩০/১০/২৬) দায়ের করেন। গ্রেপ্তারকৃত সুহেল ও রোকন যথাক্রমে মামলার ৪ ও ১৪নং আসামী।এর আগে গত ৭ নভেম্বর এ মামলার অপর এক আসামীকে গ্রেপ্তার করে এসআরবি।গ্রেপ্তারকৃতদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।