ঢাকামঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় ভারতীয় চিনিসহ ৪ কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা ২টি হ্যান্ডট্রলি বোঝাই চিনিসহ ৪ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই কুষ্টিবাড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের নাগডরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে এরশাদ মিয়া (৩৭), মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আবুল কাউছার (৪০), কাইজাহাটি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে হেলাল মিয়া (৫০) ও ধর্মপাশা সদর ইউনিয়নের ফাতেমা নগর গ্রামের রাজ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৭)।

ধর্মপাশা থানার উপপরিদর্শক এসআই মোঃ আব্দুস সবুর মিয়া জানান, চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ২টি হ্যান্ডট্রলি বোঝাই ৫০কেজি ওজনের ৯০বস্তা চিনিসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য ৫লক্ষ ৪০হাজার টাকা। তিনি আরো জানান, তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পর আদালত পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।