ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাঠানটুলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের আত্মহত্যা !

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ads

পাঠানটুলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের আত্মহত্যা ! পাঠানটুলার পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার দিবাগত (২৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া খবরের ভিত্তিতে রাত ৩টার দিকে জালালাবাদ থানাপুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে। আদিল তার শোবার কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মাদকাসক্তের পাশাপাশি তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন- ‘প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- এটি আত্মহত্যাই। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, শেষ হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আত্মহত্যাকারী যুবকের নাম আদিল আহমদ (২৯)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আব্দুল মসব্বিরের ছেলে।

আদিল পল্লবী মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।