ঢাকাSunday , 4 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পৃথক অ ভি যা ন ভারতীয় চো রা চা লানি পণ্য জব্দ পালিয়ে যায় চো রা কা র বারিরা

rising sylhet
rising sylhet
October 4, 2026 5:20 pm
Link Copied!

ads

সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৪ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। অভিযান টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় পণ্যের চালান ফেলে পালিয়ে যায়।

 

 

 

 

 

যে কারণে পণ্যের সাথে কাউকে আটক করতে পারেনি বিজিবি।বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তের বাংলাবাজার, প্রতাপপুর, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা পৃথক অভিযান চালান।

ads

 

 

 

 

 

এ সময় ভারতীয় প্রসাধনী, জিরা, বাসমতি চাল, গাড়ির টায়ার, কম্বল, গরু, চকলেট, ফল, সুপারি ও নারিকেলসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

 

 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।তিনি আরও জানান, জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।