ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউডে অনন্যার পছন্দের ‘পাত্র’ কারা?

rising sylhet
rising sylhet
অক্টোবর ৬, ২০২৩ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

বলিউডে অনন্যার পছন্দের ‘পাত্র’ কারা?

কারণ মণীশ মলহোত্রের ফ্যাশন শোয়ে এক সময়ে একসঙ্গে র‌্যাম্প মাতিয়েছিলেন আদিত্য এবং অনন্যা। তখনই দর্শক ও অনুরাগীদের নজরে পড়েছিল তাদের সম্পর্কের রসায়ন।

এই ঘটনার মাসখানেক পরে বিদেশের মাটিতেও ধরা পড়েছিল তাদের প্রেম। স্পেন, পর্তুগালের আনাচকানাচে একে অপরের সঙ্গে সময় কাটিয়েছিলেন আদিত্য এবং অনন্যা।

বলিউডে দীর্ঘদিন ধরেই অনন্যা পাণ্ডে এবং আদিত্য রায় কাপুরের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তারা যে সম্পর্কে রয়েছেন তা নিয়ে ভক্তদেরও কোনও দ্বিমত নেই।

বলিউড পাড়ায় এখন প্রশ্ন ওঠে, আদিত্য এবং অনন্যা কবে বিয়ে করবেন। তবে মজার বিষয়, এক সময় অনন্যা কিন্তু জানিয়েছিলেন যে, বিয়ের পাত্র হিসাবে কাদের পছন্দ তার।

এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, যদি কখনও তার স্বয়ম্বর সভার আয়োজন করা হয়, তা হলে সেখানে কারা থাকবেন? উত্তরে পাঁচ জন অভিনেতার নাম উল্লেখ করেন অনন্যা। সেই তালিকায় ছিল বিজয় দেবেরাকোণ্ডা, রণবীর সিং, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা এবং আদিত্য রায় কাপুরের নাম।

‘লাইগার’ মুক্তির আগে দক্ষিণী অভিনেতা বিজয়ের সঙ্গে অনন্যর সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তবে অনন্যা যে আপাতত আদিত্যকেই মন দিয়েছেন তা বেশ স্পষ্ট। অনেক আগেই যে তার পছন্দের পাত্রের তালিকায় আদিত্যর নাম ছিল তা জেনে খুশি ভক্তরা।

সম্প্রতি ‘ড্রিম গার্ল ২’ সিনেমায় দেখা গেছে অনন্যাকে। মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেত্রীর নতুন সিনেমা ‘খো গয়ে হম কহাঁ’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।