
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন কেন্দ্র জাফলংয়ে র্যালি ।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্যটন কেন্দ্র জাফলংয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি পর্যটন কেন্দ্র বল্লাঘাটের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পিকনিক সেন্টারে এসে আলোচনা সভায় মিলিত হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ, শাহাদাৎ হোসেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জাফলং হোটেল-মোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি বাবলু বখত, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, জাফলং সংগ্রাম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জালাল হোসাইন, ইউপি সদস্য ওমর ফারুক, আব্দুল আউয়াল, নাজমা বেগম, নাজমা বেগম, জাফলং পর্যটন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জাফলং ট্যুরিস্ট ক্লাবের সভাপতি লোকমান মিয়া, সাধারণ সম্পাদক লোকমান আহমদ, জাফলং সংগ্রাম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ পর্যটক উদ্যোক্তা শেরগুল গোসাই, জাফলং ফটোগ্রাফার সমিতির সভাপতি নিলয় পারভেজ সোহেলসহ বিভিন্ন পর্যটন ব্যবসায়ীবৃন্দ।