ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

লাক্কাতুরায় কুষ্ঠরোগী-প্রতিবন্ধীদের চেক প্রদান

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আর্থিক ও কৌশলগত সহযোগিতার জন্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় লাক্কাতুরা কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ ফেডারেশনকে চেক প্রদান করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর চেকটি প্রদান করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।

আরো উপস্থিত ছিলেন-  সিলেট জেলা ফেডারেশন সমন্বয়কারী বাবলী দাস ও নন্দিতা দাশ, লাক্কাতুরা কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ এর সভাপতি ও সম্পাদক ও নির্বাহী সদস্যবৃন্দ।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উক্ত কার্যক্রমের মাধ্যমে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তি, কুষ্ঠ প্রতিবন্ধী ও সাধারণ প্রতিবন্ধী  ব্যক্তিদের জীবন যাত্রা মান্নোয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে  বলে আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, লাক্কাতুরা কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন উদ্যোগ এর সভাপতি মিস গীতা ঘোষ বলেন “দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ উদ্যোগ ও  ইউ এন ও মহোদয় এর সহযোগিতা  তাদের জীবন পরিবর্তন করার লক্ষ্য  একধাপ অগ্রসর হলো। তিনি দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।